Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৫, ২০২৫ , ১:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহে দি বাংলাদেশ হাসপাতালের ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, লাশ রেখে পালালো কর্তৃপক্ষ

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় অবস্থিত দি বাংলাদেশ হাসপাতাল (প্রা:)-এ মোছা: পপি বেগম (৩২) নামের এক নারীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, ভর্তি হওয়ার পরপরই চিকিৎসকদের গাফিলতি ও ভুল ওষুধ প্রয়োগের কারণে পপির অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ লাশ রেখে পালিয়ে যায়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

রোগীর স্বজনদের আহাজারি ও ক্ষোভে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।

এ বিষয়ে এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তদন্তের আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই এলাকার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছিল, যার মধ্যে একটি ঘটনার ভিকটিম ছিলেন আঁখি আক্তার নামের এক প্রসূতি।

ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার

প্রিন্ট করুন