খান মেহেদী, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জের সাবেক সংসদ,বরিশাল জেলা বিএনপির দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান।
সাংবাদিকদের দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন আমার প্রাণপ্রিয় বাকেরগঞ্জ বাসী ঈদুল আযহার পবিত্র এই দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, মানবতা ও ভালোবাসার মহান শিক্ষা দেয়।এই দিনে আমরা আমাদের আত্মার পশুত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।আমাদের সমাজে ঐক্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হোক এই পবিত্র ঈদে।আসুন, আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং দুঃখী-দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাই।আল্লাহ আমাদের সবার ত্যাগ কবুল করুন ও আমাদের মঙ্গল দান করুন।এই ঈদে যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা লাভ করে।জাতীয় ঐক্য ও গণতন্ত্রের জন্য আমরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি।
আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।বিএনপি সর্বদা জনগণের অধিকার রক্ষার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।এ পবিত্র দিনে আমাদের দায়িত্ব হলো বিভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে একতাবদ্ধ হওয়া। আমরা আশা করি ঈদুল আযহার বার্তা সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।এই মহান দিনে সবাইকে ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে।আমাদের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে একসাথে কাজ করাই হবে আমাদের প্রকৃত ঈদ উদযাপন।
ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার এক মহান উপলক্ষ।পরিশেষে, ঈদুল আযহার ত্যাগের মহিমা আমাদের জীবনে আলোকিত হোক।
ঈদ মোবারক!