Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৫, ২০২৫ , ১০:২৫ পূর্বাহ্ণ

কালীগঞ্জে বিএনপির ২ কর্মী হত্যার বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে নিহত বিএনপি কর্মী মোহাব্বত আলী ও ইউনুছ আলীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি । বুধবার (৪ জুন) বেলা ৪ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহর ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয় ।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ , উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি , উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আশরাফুজ্জামান লাল সহ অন্যান্যরা । এ সময় বক্তারা, মাহাব্বত আলী এবং ইউনুছ আলীর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এর আগে ১ জুন (রবিবার) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে মোহাব্বত আলী (৬০) নামের এক বিএনপি কর্মী নিহত হন । এরপর তার আপন বড় ভাই ইউনুচ আলী (৬৩) আজ ভোরে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

প্রিন্ট করুন