Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৪, ২০২৫ , ৭:৪৫ অপরাহ্ণ

পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সর্বস্তরের লোকজনকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে এক বাণীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন পবিত্র ঈদ-উল আযহা আমাদের মাঝে সমাগত।

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়াবাসীসকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

“ঈদ মোবারক”

তিনি আরও বলেন, মহান আল্লাহতায়ালার প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল আযহা।

মহান আল্লাহতায়ালার নির্দেশে নিজের ছেলে হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.)।

আল্লাহতায়ালার প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।

তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতিবছর মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানী করি।

এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

পবিত্র ঈদ-উল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি এবং সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করেছেন।

প্রিন্ট করুন