Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৪, ২০২৫ , ৬:০৬ অপরাহ্ণ

সাবেক এমপি সেলিম-কামারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত

লেখকঃ আজকালের কণ্ঠ

নিউজ ডেস্ক : সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য কামারুল আরেফিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে কামারুল আরেফিনের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

গত ২০ মে কুষ্টিয়ার সিনিয়র স্পেশাল জজ ছুমিয়া খানমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, গত ২০ মে সাবেক দুই সংসদ সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করা হয়।

প্রিন্ট করুন