Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৩, ২০২৫ , ২:১১ অপরাহ্ণ

এনসিপির ঢাকা জেলা সমন্বয় কমিটি গঠন

লেখকঃ আজকালের কণ্ঠ

ইমন সরদার জয়, জাবি প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে ঢাকা জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

২ জুন (সোমবার) গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি অনুমোদন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছে রাসেল আহমেদ এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন মেহেরাব সিফাত। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভীম্পাল্লী ডেভিড রাজু, আসাদুল ইসলাম মুকুল (ধামরাই উপজেলা), মো. ইমরান হোসেন, আলেয়া আঁখি, আছিয়া আক্তার (নবাবগঞ্জ উপজেলা), মশিউর রহমান (দোহার উপজেলা), মাও. শোয়েবুর রহমান (আশুলিয়া থানা), মুহাম্মদ শাহজাহান সম্রাট (কেরানীগঞ্জ উপজেলা), জোবায়ের হোসেন জুম্মা (সাভার থানা)।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মেহেরাব সিফাত বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি রাজনৈতিক পদকে সবাই ক্ষমতার উৎস হিসেবে দেখেছে। আমরা (এনসিপি) সেই জায়গা থেকে বেড়িয়ে আসতে চাই। আমরা পদকে ক্ষমতার উৎস হিসেবে না নিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এই লক্ষ্যে আমি আমার ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলা, নবাবগঞ্জ উপজেলা,কেরানীগঞ্জ উপজেলা,সাভার উপজেলা,ধামরাই উপজেলার মানুষের উন্নয়নে কাজ করতে চাই, তাদের পাশে থাকতে চাই। আশা করি আমাদের এই নতুন দায়িত্বে সবাই আমাদের পাশে থাকবেন।

প্রিন্ট করুন