Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২, ২০২৫ , ৮:৪২ অপরাহ্ণ

নওগাঁয় পুলিশের সুধী সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি) : নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে পুলিশ শপিংমল ক্যাফে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনোরেল ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক ও জন প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই দুষ্কৃতিকারী ও অপরাধীকে আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক, জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মুহাম্মদ আশরাফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন প্রমুখ।নওগাঁয় পুলিশের সুধী সমাবেশ অনুষ্ঠিত।

প্রিন্ট করুন