Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২, ২০২৫ , ৮:০১ অপরাহ্ণ

ধামরাইয়ে দুই ছেলেসহ মায়ের লা*শ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়

সোমবার (২জুন) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- নাগরিস (৩৭), শামীম (১৭) ও সুলায়মান (৮)। তারা সম্পর্কে মা ও ছেলে। তারা মৃত রাজা মিয়ার পরিবারের সদস্য। বড় ছেলে মিঠু ডেকারেটরের কাজ করতেন এবং ছোট ছেলে সোলাইমান মায়ের কাছে থাকতেন। তবে এখন পর্যন্ত তাদের মৃত্যুর কোন কারণ জানা যায়নি বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে মৃতের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে ঘরে ঢুকে তিনজনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন। একপর্যায়ে তাদের ডাকাডাকি করলেও সাড়া না দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মৃতের মা ও বোনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মৃত নারগিস আক্তারের মেয়ে নাছরিন আক্তার বলেন, আমি আজ দুপুরে মায়ের কাছে বার বার মোবাইল ফোনে কল করে তাকে না পেয়ে আমার স্বামীর বাড়ী থেকে মায়ের বাড়ীতে চলে আসি। এসে দেখি ঘরের দরজা বন্ধ। পরে আমি দরজার সামনে গিয়ে মাকে ডাকতে থাকি। কিন্তু ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি মাসহ দুই ভাইয়ের লাশ পরে আছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহালে মৃতদের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয় যায়নি। লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ মৃত্যুর কারণ জানতে কাজ করছে।

প্রিন্ট করুন