Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২, ২০২৫ , ১১:০৮ পূর্বাহ্ণ

বাকেরগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে জননেতা আবুল হোসেন খান

লেখকঃ আজকালের কণ্ঠ

খান মেহেদী, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আগাবাকের খানের স্মৃতি বিজারিত সেই বারো আউলিয়াদের পূর্ণ ভূমি এই বাকেরগঞ্জ উপজেলা উপজেলা থেকে মাত্র ৩/৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত খান বাড়ির মুসলিম পরিবারের ১৯৫২ সালের জন্মগ্রহণ করেন বরিশাল-৬ আসনের সাবেক সংসদ, বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা বিএনপির দক্ষিনে আহ্বায়ক আবুল হোসেন খান। পিতার নাম খান মরুম আসমত আলী খান । ঐতিহ্যবাহী সেন্ট আলফ্রেড স্কুলে অধ্যায়ন শেষে ১৯৬৮ সালে কর্তৃত্বের সাথে এসএসসি পাস করেন। ১৯৭০ বরিশাল বি,এম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সমাপ্ত করেন। তিনি ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। আবুল হোসেন খান শৈশব থেকেই লেখাপড়ার পাশাপাশি নিজেকে বিভিন্ন জনসেবা মূলক কাজের উৎসর্গ করে গেছেন। আর এই জনসেবামূলক কাজের জন্য তিনি একাধিকবার বিভিন্ন পদক লাভ করেছেন।

তিনি ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন লাভ করে ১২৪,বরিশাল-৬ আসন(বাকেরগঞ্জ) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক পরিমাণ উন্নয়নমূলক কাজ করেন। বিশেষ করে তিনি সন্ত্রাস দমনে ছিল জিরো টলারেন্স। বর্তমানে বাকের বিএনপি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বরিশাল জেলা বিএনপির দক্ষিণের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।সম্প্রতি দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা জনগণের নজর কেড়েছে।বিশেষ করে বিভিন্ন সমাবেশ ও জনসংযোগে তার প্রাণবন্ত অংশগ্রহণ প্রশংসিত হয়েছে।দলে তার সুপরিকল্পিত পদক্ষেপ নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।এমনকি তিনি বিগত আওয়ামী সরকারের আমলের জনগণের ভোট ও ভাতের কথা বলতে গিয়ে একাধিকবার শারীরিকভাবে রক্তাক্ত ও লাঞ্ছিত হওয়া সহ বারবার কারা বরণ করেন। তবুও তিনি কোন অপশক্তি কিম্বা অন্যায়ের কাছে মাথা নত করেন নায়।সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বক্তব্য ও কার্যক্রম ছড়িয়ে পড়ছে।

তরুণ ভোটারদের মাঝেও তিনি আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠছেন।তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন।দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সমাধানে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।বাকেরগঞ্জের উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন , তিনি দলের শক্তি পুনর্গঠনে অগ্রণী ভূমিকা রাখছেন।উপজেলার বিভিন্ন প্রান্তে তার সফর ও সমাবেশেও জনতার ঢল নেমেছে।তার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরও সতর্ক অবস্থান নিচ্ছে।

সাধারণ জনগণ মনে করছে, তার নেতৃত্বে বিএনপি নতুন দিকনির্দেশনা পেতে পারে।ইতিমধ্যে তার কিছু নীতিমালা গণমাধ্যমে আলোচিত হচ্ছে।বিশেষ করে অর্থনৈতিক সংস্কার ও যুব উন্নয়নের ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি।এ ছাড়া শিক্ষাখাতের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, তিনি শিগগিরই দলের রোডম্যাপ ঘোষণা করবেন।

রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তার নেতৃত্বের দক্ষতা।সবমিলিয়ে, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এখন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।

প্রিন্ট করুন