Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩১, ২০২৫ , ৬:০৪ অপরাহ্ণ

মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলো ঈদের খাদ্য সামগ্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের বাণিজ্যিক জাহাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে পবিত্র ঈদুল আজহা ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় পৌর শহরের মাদ্রাসা রোডের ষ্টিভিডরস কোম্পানি মেসার্স গফুর ব্রাদার্স চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী।

মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট ও বার্থ-শিপ অপারেটরের পক্ষ থেকে ৩১৫০ শ্রমিক-কর্মচারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিনি, ডাল, লবণ, তেল, সেমাই, দুধ ও সাবান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, মেসার্স মাহবুব ব্রাদার্স এন্ড কোং’র মালিক মাহবুবুর রহমান টুটুল, মেসার্স মক্কা-মদিনা’র মালিক গোফরান হোসেন, মেসার্স টি, হক এন্ড কোম্পানির মালিক আলমগীর হোসেন সাবেক প্যানেল মেয়র শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কাজী ওমর ফারুক প্রমুখ ।

প্রিন্ট করুন