কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মো: ওহিদ সরকারের ছেলে মোঃ রাশেদ সরকারের দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা । রাশেদ সরকার আওয়ামী লীগের একজন সমর্থক তাই শিবপুর নিউমার্কেটে ভ্যারাইটি স্টোর নামে প্লাস্টিকের দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এই বিষয়ে মোঃ রাশেদ সরকারের কাছে জানতে পারলাম তার দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মত মালামাল ছিল। দোকান পুড়িয়ে ফেলার কারণে রাশেদ সরকার তার দুই ছেলে এক মেয়ে পরিবার নিয়ে চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে ।