Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩১, ২০২৫ , ৫:৩৫ অপরাহ্ণ

বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৩১ মে) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলমের সভাপতিত্বে উপজেলার হলরুমে এ সভার আয়োজন করা হয়।

প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। আলোচনা সভায় বক্তরা বলেন, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয় তামাক। তাই বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।

এছাড়া দিবসটির গুরুত্বপূর্ন উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে নিরুৎসাহিত করা এবং স্বাস্থ্যের ওপর তামাকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।সভাতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন