মো: রিয়াজ শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচারকালে ২১ বস্তা ভিজিডি কার্ডের চাল জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের কারাগাঁও চৌরাস্তা থেকে ইজিবাইক যোগে পাঁচার কালে উক্ত চাল আটক করে থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কাংশা ইউনিয়নের আয়নাপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে থেকে ২১ বস্তা ভিজিডি কার্ডের চাল কারাগাঁও হয়ে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজারের উদ্দেশ্যে পাচার করছিল। এসময় স্থানীয় লোকজন চালগুলো আটক করে। খবর পেয়ে থানা পুলিশ চালগুলো জব্দ করে। এ বিষয়ে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলার অজুহাতে ফোন কেটে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমীন বলেন এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন চাল আটক করা হয়েছে। চালগুলো ভিজিডির বিধায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।