Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৩০, ২০২৫ , ৫:১২ অপরাহ্ণ

বন্য হাতির আক্রমনে নিহত ছুরতন নেছার দাফন হলো ভারী বৃষ্টিতেই

লেখকঃ আজকালের কণ্ঠ
মো: রিয়াজ শেরপুর প্রতিনিধি : শেরপুর নালিতাবাড়ি উপজেলায় গারো পাহাড়ের একটি এলাকায় বন্যহাতির দলের আক্রমণে ছুরতন নেছার নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এতে তিনটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। উপজেলার বাতকুচি নামাপাড়া পুরোনো ফরেস্ট অফিস এলাকায় আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।নিহত বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। গারো পাহাড়ের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে গারো পাহাড়ের নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় আক্রমণ করে একদল বন্যহাতি। এ সময় অন্তত তিনটি বাড়িঘর ভাঙচুর করে হাতিরদল। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে।
প্রিন্ট করুন