Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৮, ২০২৫ , ৮:০৫ অপরাহ্ণ

লালমনিরহাটে আ’লীগ নেতার বাড়ি থেকে ৬ শিক্ষার্থীর পোড়া লা’শ উদ্ধারের ঘটনায় মামলা গ্রে’ফতার-৯

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জাহেদুল ইসলাম রতন লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ওরফে হুন্ডি সুমনের বাড়ি থেকে ৬ জন শিক্ষার্থীর পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সদর থানায় ৩৮ জনের নাম হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ঘটনার প্রায় ১০ মাস পর মঙ্গলবার (২৭ মে) রাতে মামলাটি করেছে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একজন আরমান আরিফ। মামলা হওয়ার পরপরই রাতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৯ জনকে গ্রেফতার করেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত বছর ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন বিকেলে সুমন খানের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে যায় বহুতল বাড়ির সবকিছু।

সুমন খান ওরফে হুন্ডি সুমনকে এ মামলার প্রধান আসামী করা হয়েছে। হুন্ডি সুমন খান প্রথমে তার লালমনিরহাটের বহুতল বাড়িতে ৬ জন শিক্ষার্থীকে আটকে রাখে। পরে অপর আসামীদের সহায়তায় নিজেদের বাঁচানোর অপকৌশল হিসাবে আগুন ধরিয়ে দিয়ে অন্যত্র সরে পড়ে। সেই আগুনে পুড়িয়ে মারা যায় ওই ৬ জন শিক্ষার্থী। গত বছরের ৫ আগষ্ট রাতে সুমন খানের পুড়ে যাওয়া বাড়ি থেকে ওই ৬ জন শিক্ষার্থীর দগ্ধ হওয়া লাশ উদ্ধার করা হয়।

তে নিহত শিক্ষার্থীরা হলেন, জোবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবন, জনি মিয়া, রাধিক হোসেন রুশো ও রাজিব উল করিম সরকার।লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুর নবী জানান, এ মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামী সুমন খান অর্থ পাচারসহ একাধিক মামলায় কারাগারে আটক রয়েছে।

প্রিন্ট করুন