Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৮, ২০২৫ , ৭:১৫ অপরাহ্ণ

ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়

লেখকঃ আজকালের কণ্ঠ

বরিশাল আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।রোজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক, বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামান মোল্লাসহ প্রমুখ। এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন