Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৮, ২০২৫ , ৭:০৯ অপরাহ্ণ

আলীকদমে ২০২৪-২৫ অর্থবছরে মসলা উন্নত জাত প্রযুক্তি সম্প্রাসারণের কৃষক মাঠ দিবস কারিগরী আলোচনা সভা।

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নয়াপাড়া রুপমুহুরী রিসোর্ট এর কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অফিসার শামিম রেজার সঞ্চালনায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মসলা (যে-সকল মসলা দেশের বাইরে থেকে আমদানি করতে হয়) উৎপাদন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিবিদ সোহেল রানা।

তিনি বক্তব্য আরো বলেন, পিঁয়াজ, আদা, হলুদ, মরিচসহ বেশ কিছু মসলা আমদানি করতে হয়। সামনের দিন গুলোতে আমদানি কমাতে এবং মসলা জাতীয় ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবার জন্য আজকের এই আয়োজন গ্রহণ করা হয়েছে। সকল কৃষককে খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে হবে। তাহলে আমাদের বিদেশের উপর আর নির্ভর করতে হবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহসিনা মার্মা। আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক মাশুক আহমদ। আলীকদম উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোহাম্মদ মাশুক ইলাহি। উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো। আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ-সহ বিশেষ ব্যক্তিবর্গ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, চাষাবাদের বিষয়ে নিজেদের অতীত অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তামাক চাষের বিকল্প উন্নত জাতের মসলা ও সবজি চাষের প্রতি নিজেদের নিয়োজিত করতে উদ্ভুদ্ধ করেন। কৃষির জন্য সরকারের বিশেষ প্রণোদনা এবং কৃষকদের জন্য ব্যাংক লোনের বিশেষ সুবিধার কথাও জানান বক্তারা।

প্রিন্ট করুন