Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৮, ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ পুষ্টি সপ্তাহের উদ্বোধনের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৮ থেকে ৩ জুন এই পোস্টটি সপ্তাহ তালা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে। পুষ্টির সাত্তা উপলক্ষে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী। অন্যদের মধ্যে বক্তব্য দেন শেষে বাড়ি থানার পরিদর্শক তদন্ত হেদায়ে তুল হক খান, বিশেষজ্ঞ চিকিৎসক প্রণয় দেবনাথ, এমটি (পিআই) আসাদুজ্জামান খান, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র কাপ নার্স সুফিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান প্রমুখ।

মা ও শিশু যেন অপুষ্টিতে না ভোগে, ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, ছয় মাস পর শিশু বেড়ে উঠতে মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এ বিষয়ে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক দেবাশীষ রাজবংশী বলেন, মায়ের বুকের দুধের বিকল্প নেই, শিশুকে ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে, মা ও শিশু পুষ্টির অভাব থাকলে শাক সবজি মিষ্টি কুমড়া, ফল বিভিন্ন ধরনের পুষ্টি জনিত খাবার খাওয়াতে হবে।

প্রিন্ট করুন