
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬০) নামের এ ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে । সে উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা ।
স্থানীয়রা জানান , নায়েব আলী মোল্লার প্রতিবেশী ইউনুস পাটোয়ারীর (৫৫) সাথে দীর্ঘদিন ধরে জামতলার মাঠের জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ চলে আসছিল । বুধবার সকাল ১০ টার দিকে নায়েব আলী জামতলা মাঠে গেলে ইউনুস পাটোয়ারী ও তার ছেলে আলামিন পাটোয়ারী’র সাথে বাকবিতান্ডা হয় । এ পর্যায়ে নায়েব আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে ইউনুস পাটোয়ারী ও তার ছেলে আলামিন পাটোয়ারী (২২)। সে সময় স্থানীরা গুরুতর আহত অবস্থায় নায়েব আলীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমলেপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: খালিদ হাসান তাকে মৃত ঘোষনা করেন ।
এ ব্যাপারে নায়েব আলী মোল্লার ছেলে বিল্লাল হোসেন জানান , ওই সময় আমি সেখানে (ঘটনাস্থল) ছিলাম না। প্রতিবেশিরা আমার বাবাকে হাসপাতালে নিয়ে এসেছে এমন খবর পেয়ে এখানে এসে দেখি আব্বা মারা গেছে । ইউনুস পাটোয়ারীর সাথে জমি নিয়ে আমাদের ঝামেলা ছিল , যে কারনে আজ এ ঘটনা ঘটেছে ।
স্থানীয় ইউপি সদস্য নান্নু আহমেদ বলেন , আমরা সবাই মিলে নায়েব আলী মোল্লাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি । এখানে আসার পর ডাক্তার জানায় সে মারা গেছে ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা: খালিদ হাসান বলেন , মাথায় আঘাতের কারনে প্রচুর রক্ত ক্ষরন হওয়া তার মৃত্যু হয়েছে ।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান , সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । মরদেহ মর্গে পাঠানো হবে এবং আসামি ধরার চেষ্টা চলছে ।
আপনার মতামত লিখুন :