Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৭, ২০২৫ , ১০:৩৮ পূর্বাহ্ণ

রায়পুর বণিক সমিত নির্বাচনে সাব্বির আহমেদ মিয়াজী সহকারে ৫৬ প্রার্থীর মনোনয়ন জমা।

লেখকঃ আজকালের কণ্ঠ

জাকির হোসেন জুয়েল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৫ আয়োজনের মধ্য দিয়ে বাজারজুড়ে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য। সোমবার (২৬ মে) বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলামের কাছে ১৬ পদে ৫৬ প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুন শনিবার।

রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম জানান, বণিক সমিতির সভাপতি পদে ৪জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহসাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪জন, যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ৪জন, সমাজসেবা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে ৩জন, পাঠাগার ও লাইব্রেরি সম্পাদক পদে ৩জন, ৪টি সদস্য পদে ১২জনসহ ১৬টি পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। মোট ১,৬২৫ জন ট্রেড লাইসেন্সধারী ভোটার প্রত্যক্ষ ভোটে তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচনের তাদের নেতা নির্বাচন করবেন।

সোমবার (২৬ মে) দুপুরে সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রায়পুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জাহানারা শপিং মলের স্বত্বাধিকারী ও ঐতিহ্যবাহী রায়পুর মার্চেন্ট একাডেমি দাতা সদস্য, রায়পুর শাহাদাত এমজাদ মিয়াজী সড়ক ব্যবসায়ী সংগঠনের সভাপতি। বিশিষ্ট সমাজসেবক মোঃ সাব্বির আহমেদ মিয়াজী।

মনোনয়ন জমা দানের পর তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি কারও প্রতিদ্বন্দ্বী হয়ে নয়, বরং রায়পুর বাজারের ব্যবসায়ী সমাজের উন্নয়নের ধারক হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে সমর্থন করেন, তবে প্রতিশ্রুতি দিচ্ছি—এই বাজারের কাঠামোগত উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা, চাঁদাবাজি ও দখলদারিত্বের রোধ এবং একটি সম্মিলিত ও শক্তিশালী বণিক প্ল্যাটফর্ম গঠন করব। তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়। আমি চিরকাল ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যেতে চাই। কারণ এই বাজারই আমার শিকড়, এখানেই আমার গর্ব।

প্রিন্ট করুন