Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৭, ২০২৫ , ১০:১১ পূর্বাহ্ণ

৯০০ পিস এ্যাম্পুলসহ ব্যবসায়ী আ’টক

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর বদলগাছী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বদলগাছী চৌরাস্তার মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে বদলগাছীর চৌরাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই বাসে থাকা সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি কলমিশাকের ব্যাগ থেকে কালো পলেথিনে মোড়াানো অবস্থায় ৯০০পিস আমদানি নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পুল উদ্ধার করা হয়।

অভিযানটি থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান ও এএসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স পরিচালনা করেন।বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে আসা নওগাঁ গামী বাসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালো পলেথিনে মোড়ানো অবস্থায় ৯০০পিস নিষিদ্ধ এ্যাম্পুল উদ্ধারসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানো হবে।

প্রিন্ট করুন