Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৫, ২০২৫ , ৬:৫৯ অপরাহ্ণ

জুলাই আন্দোলনে শ*হীদ ৮ পরিবারকে ৮০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানে ৮টি শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মোট ৮০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করেছেন জেলা প্রশাসক।

২৪ মে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবারগুলোর হাতে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।এসময় তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ পরিবারের জন্য যা যা করণীয় সে বিষয়ে বদ্ধ পরিকর।

প্রিন্ট করুন