Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৫, ২০২৫ , ৬:২৭ অপরাহ্ণ

আধুনিক নিরাপদ কৃষিতে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

মো:সাফায়েত খান ওপেল , ঢাকা জেলা প্রতিনিধি :  স্কুলের সকল শিক্ষার্থীকে আধুনিক নিরাপদ কৃষিতে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়’, ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নে আয়োজিত পার্টনার ফিল্ড স্কুলে (PFS-ধান) অনুষ্ঠিত হলো মৌসুমজুড়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালাটি এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধামরাইয়ের উদ্যোগে পরিচালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষজ্ঞ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা হাতে-কলমে কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগে নিরাপদ কৃষি বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান করেন। তারা বোরো ধানে সার-বালাইনাশকের বিভিন্ন ডোজ ব্যবহার করে প্রদর্শনী প্লট বাস্তবায়ন করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও নগদ ২০০০ টাকা করে সম্মানী তুলে দেওয়া হয়। ভবিষ্যতে এই প্রশিক্ষিত কৃষক গ্রুপ থেকে সমিতি তৈরি হবে। তারা ধান ফসলের সমলয় চাষাবাদ, আধুনিক জাতের বীজ সংরক্ষণ করবেন এবং বাণিজ্যিক কৃষিতে উদ্যোক্তা হয়ে অগ্রগণ্য ভূমিকা রাখবেন।

প্রিন্ট করুন