Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৫, ২০২৫ , ১২:০১ পূর্বাহ্ণ

বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

খান মেহেদী : বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ও অংগসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ও জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নির্দেশনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে শনিবার স্থানীয় জবেতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পলাশ খলিফার সঞ্চালনায় ও সভাপতি সামিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার। যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক ভরপাশা ইউনিয়ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ রা*না। উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ মিনহাজুল ইসলাম সুজন,মামুন, আরিফ প্রমুখ ।

প্রিন্ট করুন