ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে এলএসএফসি সহায়তাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে এলএসএফসি সহায়তাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে এলএসএফসি সহায়তাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ, ২৩ মে ২০২৫: ভূমি মেলা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলেএসএফসি) এর সহায়তাকারীগণের প্রশিক্ষণ আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভূমি সেবার মান বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এই প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। তিনি প্রশিক্ষণার্থীদের ভূমি মেলা উপলক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

প্রশিক্ষণে ভূমি সেবা প্রদান, ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ, নাগরিক সেবা সহজীকরণ ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

ভূমি মেলা-২০২৫ সফলভাবে উদযাপনের লক্ষ্যে এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।