মোংলা প্রতিনিধি : মোংলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’এর ব্যানারে আওয়ামী লীগের করা মামলা প্রত্যাহার করতে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) বিকাল ৫টায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী স্থানীয় বিএনপি তার অঙ্গসংগঠন ও কর্মরত শ্রমিক সহ২১ নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ আল্টিমেটাম দেয় পৌর ও উপজেলা বিএনপি সহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (২০ মে) রাতে মোংলা থানায় এ মামলা দায়ের করা হয়।
মোংলা থানার ওসি আনিসুর রহমান এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মোংলা থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: এমরান হোসেন এই মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বলেন, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী’র বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ব্যানারে ‘আওয়ামী লীগের করা মামলা আগামী ৪৮ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকদের উপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ব্যানারে আওয়ামী লীগের করা হামলার মামলা নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় জেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব শেখ আবু হানিফ, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মোস্তফা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ন আহবায়ক মোঃ এমরান হোসেন, যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, সাবেক যুবদলের পৌর সভাপতি মাহমুদ রিয়াদ, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সহ পৌর ও উপজেলা বিএনপির বিহভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ মামলা করা হয়েছে।এর আগে দুপুর সাড়ে ১২টায় রাজনৈতিক হয়রানি করার উদ্দেশে এ মামলা দায়ের করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। এসময় অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা।