Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২০, ২০২৫ , ৫:৩৮ অপরাহ্ণ

মিরসরাইয়ে চাঁ’দাবাজির অ’ভিযোগে যুবদল নেতা আ’টক

লেখকঃ আজকালের কণ্ঠ

নুর হোসেন মিয়া মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।এ ঘটনায় মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় (মামলা নম্বর-৯) দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভেতরে ঢুকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮/১০টি মোটরসাইকেলযোগে ৮/১০জন সন্ত্রাসীসহ ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার হাসিবুলহাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় হাসিবুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

প্রিন্ট করুন