Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৯, ২০২৫ , ৪:১৭ অপরাহ্ণ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ট্রেনিং অব ট্রেইনারস;শেষে সনদ প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি: সোনালী ব্যাংক স্টাফ কলেজে হুইসেল ব্লোয়ার, হুইসেল ব্লোয়ার পলিসি ও শুদ্ধাচার কৌশল বিষয়ে ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি); শেষে সনদ প্রদান করা হয়েছে। ১৮ মে রবিবার রাজধানীর উত্তরায় অবস্থিত স্টাফ কলেজ অডিটরিয়ামে প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। স্টাফ কলেজের প্রিন্সিপাল (জেনারেল ম্যানেজার) সাহিদা খানমের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে স্টাফ কলেজের সকল নির্বাহী, ফ্যাকাল্টি ও কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।

প্রিন্ট করুন