Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৯, ২০২৫ , ১২:২৬ অপরাহ্ণ

মিরসরাইয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরের আয়োজন

লেখকঃ আজকালের কণ্ঠ

নুর হোসেন মিয়া মিরসরাই, (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা উত্তরের মীরসরাই থানা শাখার উদ্যোগে ‘বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের মিরসরাই আর্দশ থানা শাখার সভাপতি সাকিব হোসাইনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আব্দুল মোহাইমেন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী মাঈন উদ্দিন রায়হান, এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল চট্টগ্রাম -১ (মিরসরাই) আসেনের জামায়াত মনোনিত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, মিরসরাই থানা আমির নুরুল কবির,আরো অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্র-শিবির পড়াশোনার বিষয়ে পরামর্শসহ যাবতীয় প্রশ্নের সমাধানের মাধ্যমে নিজেকে একজন সৎ, দক্ষ ও দেশপ্রমিক নাগরিক হওয়ার আহবান জানানো হয়।

প্রিন্ট করুন