Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৭, ২০২৫ , ৮:৩০ অপরাহ্ণ

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, আসামি গত রাতেই গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলি

লেখকঃ আজকালের কণ্ঠ

খান মেহেদী : বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের দেবু দত্তের ছেলে সৌরভ দত্তকে আটক করেছে পুলিশ।

সৌরভ সম্প্রতি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য, কটুক্তি, পবিত্র আল কুরআন কে ঠাকুরের পায়ের কাছে রেখে ফেসবুকে পোস্ট করে।

এতে বাকেরগঞ্জে প্রতিবাদের ঝড় ওঠে।
অবশেষে সৌরভ দত্তকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম।

১৬ মে (শুক্রবার) বিকেলে সৌরভ লিও নামের একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ( সাঃ) কে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করে। যে ফেসবুক আইডিতে সৌরভ দত্তের প্রোফাইলের ছবি রয়েছে। এতে কলসকাঠি এলাকায় মুসলমানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেকে কটুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করে বরিশাল জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষণ করছে সৌরভ দত্তকে গ্রেফতারের দাবিতে।

এলাকাবাসীর দাবি, আমরা এলাকায় হিন্দু—মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ জানান, সৌরভ লিও নামের একটি আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট করেছে। তবে এই বিষয়ে সৌরভ দত্ত অস্বীকার করে বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেছেন। মহানবীকে নিয়ে কটূক্তি করে যে স্ট্যাটাস দেয়া হয়েছে সেই ফেসবুক আইডি সৌরভ দত্তের কি না সেটা তদন্ত চলছে।রাতে অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন