Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৬, ২০২৫ , ৭:০৫ অপরাহ্ণ

আলীকদমে জীপ খাদে পড়ে এক যুবক নিহত, শিশুসহ ৩৫ জন আহত

লেখকঃ আজকালের কণ্ঠ
মোঃ জয়নাল আবেদীন বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি জীপ গাড়ি খাদে পড়ে তৈইংয়া মুরুং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জনের অধিক।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টায় আলীকদম সদর ইউনিয়নের কলাঝিড়ি এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলেই যুগেরাম কারবাড়ি গ্রামের বাসিন্দা ও তারা সকলেই ম্রো জনগোষ্ঠীর।
স্থানীয় ও পুলিশ জানায়, ৩৫ জনের অধিক যাত্রী নিয়ে পানবাজার থেকে যুগেরাম কারবাড়ি গ্রামে দিকে যাচ্ছিল গাড়িটি। এসময় কলাঝিড়ি এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে। তবে আহতরা অধিকাংশ কোমলমতি শিশু বলে জানা গেছে।
আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির বলেন, যাত্রীদের নিয়ে যাওয়ার সময় কলঝিরি এলাকায় জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ৩৫ জনের অধিক। আহতদের উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট করুন