Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৬, ২০২৫ , ৪:৪৪ অপরাহ্ণ

দুর্গাপুরে সীমান্তবর্তী উপজেলা থেকে মালিক বিহীন ২৩৮ বোতল ভারতীয় মদ আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দূর্গাপুর হতে মালিকবিহীন ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যন্ডের ভারতীয় মদের বোতল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। এসব মাদক পরিবহন কাজে ব্যবহৃত নৌকাও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ই মে) বেলা পৌনে ১২ টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান নেত্রকোনা ব্যাটলিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে বিদেশী মাদক ও নৌকা দুর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকা থেকে জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সাত সদস্যের একটি বিশেষ টহল দল।

বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে হতে বিদেশী এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।

তিনি আরো জানান, জব্দকৃত ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট করুন