Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৪, ২০২৫ , ১১:০৪ অপরাহ্ণ

সাম্য হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

লেখকঃ আজকালের কণ্ঠ

ইমন সরদার জয় ,জাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচার দাবি করেন।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু হাসান ইয়াহিয়া বলেন, ’ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে তুখোড় ছাত্রদল নেতা ও শিক্ষার্থী সাম্যকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা অবিলম্বে সাম্য হত্যার বিচার দাবি করছি।’

 

 

প্রিন্ট করুন