Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৪, ২০২৫ , ৮:২৯ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে এক বিজিবি সদস্যের আত্মহত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আবু সালেহ আহম্মেদ নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে শ্যামনগর স্থান নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী সিপাহী আবু সালেহ আহমেদ (৩৫) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামে মোঃ সিদ্দিক মোল্লার ছেলে। তার বিজিবি সদস্য নং—১০৩১৫৭। তিনি সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বিজিবি সূত্র জানায়, সিপাহী আবু সালেহ আহমেদ নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের জনৈক পলাশের বাসায় ভাড়া থাকতেন। বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে তিনি তার ভাড়া বাসার শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় বাসার লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (যার নং—৫) দায়ের করে উপ—পরিদর্শক ফারুক আলী মন্ডলকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

প্রিন্ট করুন