Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৪, ২০২৫ , ৮:২৪ অপরাহ্ণ

কলাপাড়ায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২১ মণ সামুদ্রিক মাছ জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী এমভি সোহেলী লঞ্চে অভিযান চালিয়ে ২১ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বুধবার শেষ বিকেলে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এই অভিযান চালানো হয়।

জব্দকৃত মাছের মধ্যে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। এসব মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

পরে জব্দকৃত মাছ বালিয়াতলী লঞ্চঘাট এলাকায় নিয়ে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

তিনি জানান, সরকার ঘোষিত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে এসব মাছ আহরণ করেছে। জব্দকৃত মাছগুলো তারা যাত্রীবাহী লঞ্চে পাচার করার চেষ্টা করছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন