মো:আশরাফ, আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আধুনিক, গতিশীল ও কার্যকর অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে,শুক্রবার এক ভার্চুয়াল প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
১৩৫ বছরের সমৃদ্ধ ইতিহাসের ধারক এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। সভায় গৌরবময় উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—গাজীপুরের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব সৈয়দ মিজানুর রহমান এনডিসি; বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মহাপরিচালক ও জেনেটিক্স বিশেষজ্ঞ ড. মোঃ আবুল কালাম আজাদ; ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকের অধ্যাপক, গবেষক ও লেখক ড. শহীদুল ইসলাম; একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও লেখক অজয় দাশগুপ্ত।
এছাড়াও অংশগ্রহণ করেন সমাজসেবক সুলতান উল আবেদীন মোল্লা, মিজানুর রহমান তালুকদার, বশির আহমেদ পান্না, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহ আলম সন্যামত, ড. শ্যামল, মিলন খান, এনায়েত খান মনু, মোঃ মেজবাহ, মোঃ আহাদুল, এইচ এম মানুন, সরদার বশির আহমেদ, বোরহান উদ্দিন, মিহির রাজন দাশ, মোঃ রাসেদ, ডা. শাওন, সৌরভ মোল্লা, মোঃ তরিকুল ইসলাম, রাতুল ইসলাম সাহেদ, মোঃ রাহাত হোসেন,মো:আশরাফ মোঃ রাসেল বেপারী, ইমরান হাওলাদার, সায়খ বিন জাহান, তানজিম খান, রিফাত হোসেন, নাজমুল ইসলাম জনি, মোঃ ইমরান, হিমেল, নিলুফা আক্তার, মুক্তা আক্তার, সালমা আক্তার, ফারজানা মুন্নি, আফরিন, নাসিমা বেগম ও ইসমিতা আক্তারসহ অনেক প্রাক্তন শিক্ষার্থী।সভায় অংশগ্রহণকারীরা সরকারি বিদ্যালয়ের অ্যালামনাই সংগঠন গঠনে নীতিমালা সংক্রান্ত দিকগুলো নিয়ে সচেতনতা প্রকাশ করেন এবং প্রাতিষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক গঠনতন্ত্র প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সংগঠনকে রাজনীতিমুক্ত রাখা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ১:১ মেন্টরশিপ প্রোগ্রাম চালু, এবং আর্থিক স্বচ্ছতা বজায় রেখে যৌথ ফান্ড ও ব্যাংক হিসাব খোলার প্রস্তাব আসে।ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত হয় একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন, ব্যাচভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন, বৃক্ষরোপণ, একটি ওয়েবসাইট ও অনলাইন লাইব্রেরি চালু, এবং গবেষণা তহবিল গঠন।বিশেষভাবে আলোচনায় আসে অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে সম্মান জানানো, ঈদুল আযহার সময় অফলাইন চায়ের আড্ডা ও সদস্য সংগ্রহ কার্যক্রম চালু এবং একটি গুগল ফর্মের মাধ্যমে অনলাইনে সদস্য তথ্য সংগ্রহের পরিকল্পনা।সভার সঞ্চালনায় ছিলেন ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শহিদুল ইসলাম।
সময় স্বল্পতার কারণে কয়েকজন বক্তাকে পূর্ণ সময় দিতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সভায় সক্রিয় অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।একটি ঐক্যবদ্ধ, সম্প্রীতিময় ও ভবিষ্যতবান্ধব অ্যালামনাই গঠনের এই প্রাথমিক পদক্ষেপে অংশগ্রহণকারীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন—গৈলা স্কুলের শতবর্ষের আলোয় নতুন প্রজন্মের সামনে রেখে শক্তিশালী মডেল হিসেবে গড়ে তোলার।