Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১৩, ২০২৫ , ১:১১ অপরাহ্ণ

দলিল বাতিল চেয়ে মা’মলা

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বিলবালিয়া মৌজার ১৪ শতক জমি প্রতারণা করে আলহাজ উদ্দিন মাস্টার সাব কবলা দেন। সাব কবলা দেওয়ায় প্রতিপক্ষ দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করেন।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের মৃত ছইয়ম আলী মন্ডল চার ছেলে। পিতৃক সূত্রে ২১৩২ দাগে চার ছেলে ৬১ শতক জমির মালিক হয়। সে মতে তৃতীয় পুত্র আলহাজ উদ্দিন তার ওপর তিন ভাইকে না জানিয়ে প্রতারণা করে ১৪ শতক জমি একই গ্রামের রিপন মিয়া ও জীবন মিয়ার কাছে সাব-কবলা বলে বিক্রি করে দেন।

ভাগ বাটোয়ারা যেভাবে আছে সেভাবে বিক্রি না করে তার মন মতো রাস্তার পাশ দিয়ে কাটিয়ে সবার অজান্তে ১৪ শতক জমি বিক্রি করে দেন। মাঠে বাজার মূল্যের চেয়ে তিনগুণ বেশি মূল্যে জমি বিক্রি করে দেন।২০২৫ সালের ২১ জানুয়ারি বিলবালিয়া মৌজার ১৪ শতক জমি সাব তবলা করে দেওয়া হয়। দলিল নং-২৫৮।

বিবাদী রিপন মিয়া ও জীবন মিয়া ধান আবাদ না করলেও জমিতে থাকা পাকা ধান রোপণ করেছেন বলে দাবি করেন। একটি ওয়েব পোটালে ধান কেটে নেওয়া হচ্ছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।বাদীপক্ষ ফরিদুল ইসলাম বলেন, এই ১৪ শতক জমির দুই পাশে আমাদের তিন ভাইয়ের জমির অবস্থান রয়েছে।

অবস্থান থাকা সত্ত্বেও বিবাদী আলহাজ উদ্দিন আমাদেরকে না জানিয়ে প্রতারণা করে তিন গুণ বেশি মূল্যে জমিটি অপর বিবাদী রিপন মিয়াও জীবন মিয়ার কাছে সাপ কমলা বলে বিক্রি করে দেন। তিনি আরো বলেন, আমাদের বাবার জমি আমাদেরকে না জানিয়ে বিক্রি করায় আমরা সাব কবলা দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করেছি।

প্রিন্ট করুন