Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১২, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

লেখকঃ আজকালের কণ্ঠ

মো.মাহবুব আলী : পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল রক্ষায় এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী অর্থবছরের মধ্যেই একনেকে পাস হওয়া ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল খনন কাজ সম্পন্ন হবে। কাজ সম্পাদন করবে সেনাবাহিনীর সদস্যরা । প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী পর্যন্ত আনুমানিক ১৩ কিলোমিটার খাল খনন করবে সরকার।

তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী এই শুভাঢ্যা খালের পানি প্রবাহের মুখগুলো ময়লা আবর্জনা আর দখলের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। তাই খালে বিভিন্ন
নির্মাণ বর্জ্য খালে না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ তার । তিনি বলেন, খাল খনন করা হলে এই এলাকার মানুষ খালের সুফল ফিরে পাবে । বিশাল ব্যয়ে খনন কার্যের প্রাক্কালে খালটি সরেজমিনে দেখার জন্য তিনি আজ সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকা ও শ্মশান ঘাট এলাকায় খালের বিভিন্ন এলাকা পরিদর্শন কালে এসব কথা বলেন ।

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, জনগণের টাকায় এই খাল খনন করা হবে। যাতে জনগণের অর্থ অপচয় না হয় এবং অর্থ যেন সাশ্রয় হয় সেই বিষয়ে সরকার
দেখভাল করার জন্যই এই পরিদর্শনে আসা হয়েছে । এই খালের রক্ষণাবেক্ষণের জন্য গার্মেন্টস জুটসহ অন্যান্য সমস্ত ময়লা আবর্জনা খালে না ফেলার জন্য এলাকাবাসীকে সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ করেছেন। রিজওয়ান হাসান পরিবেশ রক্ষায় খাল খননের পর দুই পাশে সবুজায়নের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন খালের দুই পাশে প্রাকৃতিক নিয়মে পরিবেশ রক্ষায় বনায়ন কর্মসূচি হাতে নেওয়া হবে ।

এ সময় অন্যানের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব, আবু নঈম, তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর,সহকারি একান্ত সচিব আশিকুর রহমান সমীসহ ঢাকা জেলা ও কেরানীগঞ্জ
উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন