Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১১, ২০২৫ , ১১:৫৯ পূর্বাহ্ণ

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আ’টক।

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান নেত্রকোনা পৌরশহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।

শনিবার (১০ মে) দিনগত রাত ১২টার দিকে কাটলী এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানান নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

ওসি আরও জানান গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে দায়ের করা নাশকতা মামলায় তাকে ১১ মে (রবিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।

প্রিন্ট করুন