Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৯, ২০২৫ , ১২:২৫ অপরাহ্ণ

ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : হাজযাত্রীদের সুবিদার জন্য নতুন অপশান চালু করেছে হজ কর্তৃপক্ষ। কোনো হজযাত্রী যদি হজের ভিসা বাতিল করতে চান, তিনি বাতিল করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

উপসচিব মামুন আল ফারুকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌদি ই-হজ ২০২৫ সালে হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীদের জন্য ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এই সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।

 

 

 

প্রিন্ট করুন