শেখ মোঃ দীন ইসলাম,ব্যুরো চীফ ময়মনসিংহ : আজ রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের মোটরযান শাখা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ-এর সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া। পরিদর্শনকালে তিনি শাখার অধীনে ব্যবহৃত সকল যানবাহন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন।
পরবর্তীতে মোটরযান শাখায় কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি যানবাহন সুষ্ঠুভাবে চালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, টোক (লগ) বই যথাযথভাবে সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিআইজি মহোদয়ের এ ধরনের তদারকি কার্যক্রম শৃঙ্খলা ও কার্যকারিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।