Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৭, ২০২৫ , ৬:২৯ অপরাহ্ণ

১০ মে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে সন্দ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার অর্জনের লক্ষ্যে তারুণ্য সমাবেশ সফল করার জন্য এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

৭ মে বুধবার উপজেলা বিএনপি’র কার্যালয়ে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্ট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চ্ট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন-আহবায়ক ইউসুফ তালুকদার,জসিম উদ্দীন চৌধুরি,জাহাঙ্গীর এলাহী,শাওন উদ্দীন রকি।

সভা পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন এবং সন্দ্বীপ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুদ্দীন কবির শিমুল।

সভার সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম ভূঁইয়া সামু।এ সময় সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন