Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৫, ২০২৫ , ১:১৩ অপরাহ্ণ

শাশুড়িকে খু’ন ! ঘাতক জামাতা গ্রে’প্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিরামপুর গ্রামে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে ছুরিকাঘাতে হ’ত্যা ও স্ত্রীকে আহত করার অভিযোগে জামাতা মনির হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার মাত্র দুই দিনের মাথায় কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনাটি ঘটে ১ মে রাতে। স্ত্রী রুমা আক্তারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে মনির হোসেন ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এ সময় চিৎকার শুনে শাশুড়ি ফজিলা খাতুন (৪৫) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।

পিবিআই সূত্রে জানা যায়, হত্যার পর মনির আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে রাতে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং মনির হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পিবিআই।

প্রিন্ট করুন