Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৪, ২০২৫ , ৫:৩৭ অপরাহ্ণ

কৃষক দলের আহবায়ক মোস্তফা কামাল কে দল থেকে বহিষ্কার

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : বান্দরবান জেলার আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোস্তফা কামাল আলম মাদক সেবন ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় দল থেকে তাহার সকল পদ-পদবী সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ ৪ মে ২০২৫ইং রোজ রবিবার আলীকদম উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত হয়েছে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন ও সদস্য সচিব মোঃ আব্দুু শুক্কুর এক প্রেস বিজ্ঞপ্তির নোটিশের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়। এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জনাব মোঃ শাহাব উদ্দিন শেখা অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করিবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় আলীকদম উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত সিদ্ধান্ত গৃহীত হয় সকলের মতামতের ভিত্তিতে বলে জানা যায়।

উল্লেখ্য গত-০৩/০৫/২৫ইং তারিখ ০১ঃ০০ ঘটিকায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মুমিন কর্তৃক আলীকদম উপজেলাধীন নয়াপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন ব্যক্তিকে মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। উক্ত ঘটনায় ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোস্তফা কামাল প্রকাশ (আলম) কে মাদক সেবন কালে আটক হয়।

প্রিন্ট করুন