Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২, ২০২৫ , ৩:৫৫ অপরাহ্ণ

মে দিবস উপলক্ষে ময়মনসিংহে শ্রমিক দলের সমাবেশে যুবদলের শক্তিশালী উপস্থিতি

লেখকঃ আজকালের কণ্ঠ
শেখ মোঃ দীন ইসলাম, ব্যুরো চীফ ময়মনসিংহ: মহান মে দিবস উপলক্ষে আজ ময়মনসিংহ মহানগরে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক দলের আয়োজিত এক বর্ণাঢ্য সমাবেশ। সমাবেশে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এই কর্মসূচিতে ময়মনসিংহ মহানগর যুবদলের নেতাকর্মীরা উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেন। মহানগর যুবদলের উদ্যমী নেতা মিনহাজুল ইসলাম রাসু ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যুবদল কর্মসূচিতে যোগ দেন।
মিনহাজুল ইসলাম রাসু তার বক্তব্যে বলেন, “শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় শ্রমিকদের পাশে ছিল, আছে এবং থাকবে। এই দিনে আমরা শ্রমিকদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সংহতি জানাই।”
সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
মে দিবসের এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে যুবদল আবারও প্রমাণ করেছে, তারা রাজপথে জনগণের দাবির পক্ষে সোচ্চার এবং সংগঠিত।
প্রিন্ট করুন