Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩০, ২০২৫ , ৫:৫৯ অপরাহ্ণ

মোহনগঞ্জে কিশোরীকে ধ*র্ষণও অপহরণের দায়ে মাদরাসার শিক্ষক আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোণার মোহনগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধ*র্ষণের অভিযোগে করা মামলায় এক মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাইদুল ইসলাম (৩৮) উপজেলার সহিলদেও গ্রামের বজলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি আলিম মাদরাসায় শিক্ষকতা করেন।আজ বুধবার সাইদুলকে আদালতে পাঠানো হয় বলে জানিয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার মোহনগঞ্জ পৌরশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

মামলার বরাতে ওসি জানান, গত ২২ মার্চ রাতে সাইদুলের ছোট ভাই জয় (২২) গ্রামের ওই কিশোরীকে ফুসলাইয়া অপহরণ করে নিয়ে যান। বিষয়টি টের পেয়ে ওই কিশোরীর অভিভাবকরা জয়ের বাড়িতে গিয়ে কিশোরীকে ফেরত নিতে চান।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর চাচা বাদী হয়ে গত ৯ এপ্রিল আদালতে অভিযোগ দেন। এতে জয়সহ তার ভাই সাইদুল, মাহাবুব ও বাবা বজলু মিয়াকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, ধ*র্ষণ ও এসবে সহায়তার অভিযোগ করা হয়েছে। আদালত মামলাটি রেকর্ডভুক্ত করার জন্য মোহনগঞ্জ থানাকে নির্দেশ দিলে গত ২২ এপ্রিল মামলাটি থানায় রেকর্ডভুক্ত করা হয়।

ওসি আরও জানান, সাইদুলের দেওয়া তথ্যে কিশোরীকে উদ্ধার করা হয়। জবানবন্দির জন্য কিশোরীকে আজ আদালতে পাঠানো হয়। তাছাড়া সাইদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তাছাড়া আজ বুধবার জয় আদালতে আত্মসমর্পণ করে। আদালত তাকেও কারাগারে পাঠায়।

প্রিন্ট করুন