Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩০, ২০২৫ , ৪:৩১ অপরাহ্ণ

মহিপুরে গভীর রাতে ডাকাতি, ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, আহত-৩

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর মহিপুরের লতিফপুর গ্রামে এক বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তানভির আহাম্মেদ লুনা আকনের বাড়িতে ডাকাতদল হানা দেয়। মুখোশ পরা ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এ সময় তারা ২০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ২ হাজার টাকা লুটে নেয়।

ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে রেখে চলে যায়। হামলায় আহত হয়েছেন ওই পরিবারের তিনজন।খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রিন্ট করুন