
নুরহোসেন মিয়া,মিরসরাই প্রকাশিত: মিরসরাইয়ে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত (২২) এর উপর অতর্কিত হামলা হয়েছে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় এ হামলার ঘটনার ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
আহতরা হলেন, রাহাত (২৭), লাবলু (২৩) ও রোকেয়া তাহমিনা (৪৮)। স্থানীয় এলাকাবাসী নাদিয়া নুসরাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত জানান, নাদিয়া ঢাকায় রাজনীতি করেন। বাড়িতে তার মায়ের কাছে গিয়ে হুমকি দিয়ে অশালীন ভাষায় গালাগালি করে প্রতিবেশি সন্ত্রাসী তামিম, হকসাব, জামশেদ। গতকাল বাড়িতে এসে তাদের জিজ্ঞেস করতে গেলে তারা তার উপর অতর্কিত হামলা চালায়।
এতে ধারালো অস্ত্রের কুপে তার মাথায় ৮ টি সেলাই পড়ে। মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হামলা সময় তার ভাই রাহাত ও লাবলু গুরুত্বর আহত হয়।
নাদিয়া নুসরাত বলেন,‘হামলা কারীরা আগে আওয়ামী লীগের রাজনীতি করতো। ৫ আগস্টের পর ছাত্রদল- যুবদলের রাজনীতি করে। আওয়ামী লীগ আমলে সে অনেক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরুল মোস্তফা সন্ত্রাসীরা চট্রগ্রামে তারুন্যের সমাবেশ থেকে বাড়িতে যাওয়ার সময় বাড়ির পাশ থেকে তুলে নিয়ে রাতভর নির্যাতন করে।পরে তার মা মেয়েকে উদ্ধার করতে গেলে দুইজনকে জোরারগঞ্জ থানায় নিয়ে পরদিন চালান করে দেওয়া হয়। । তখন এঘটনা সারাদেশে নেট দুনিয়ায় আলোচিত হয়।
জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতারা ঢাকাসহ সারাদেশে নাদিয়ার পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবৃতি দেন। পরবর্তীতে নাদিয়া মামলা করলে আসামীরা এখনো ঘুরছে। তাকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে। মামলার ভয় দেখাচ্ছে। আজ বিএনপি নামধারী কিছু আওয়ামী সন্ত্রাসী আবারও হামলা করে।’
হামলার বিষয়ে অভিযুক্ত তামিম বলেন, ‘নাদিয়া নুসরাতের নেতৃত্বে আমার মায়ের উপর প্রথমে হামলা হয়েছে। আমার মা (রোকেয়া তাহমিনা) মাথায় আঘাত পেয়েছে ।’
এবিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে । দুই পক্ষের ৪ জন আহত হয়েছে। নাদিয়া নুসরাত থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
আপনার মতামত লিখুন :