Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৩০, ২০২৫ , ১১:০৬ পূর্বাহ্ণ

নোয়াখালীতে শাকিল হ*ত্যা কান্ডে ব্যবহারিত পিস্তল, গু*লি ও গু*লির খোশা উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইয়াছিন আরাফাত ওরফে শাকিল (২৮) নামের এক যুবদল কর্মীকে গু*লি করে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা।গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ৮ টার সময় বেগমগঞ্জ থানাধীন ৫নং ছয়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঙ্গাবর বাজারে উত্তর পাশে ৭/৮ জন দুর্বৃত্তকারী ইয়াছিন আরাফাত শাকিল(২৬) কে গু*লি করিলে গুরুত্বর আহত হয়।শাকিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছয়ানী ইউনিয়নে,২নং ওয়ার্ড,গঙ্গাবর গ্রামের মোঃ খোকনের ছেলে।

গুরুত্বর আহত শাকিলকে তাৎক্ষনিক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালীতে প্রেরণ করা হয়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ*ত ঘোষণা করেন।ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া বেগমগঞ্জ সার্কেল, নোয়াখালী জেলার নেতৃত্বে অফিসার ইনচার্জ্, বেগমগঞ্জ মডেল থানা ও পুলিশ

পরিদর্শ্ক (তদন্ত), বেগমগঞ্জ থানা সঙ্গীয় অফিসার ফোর্স্ ও জেলা গোয়েন্দা শাখার একটি অভিযান টিম বেগমগঞ্জ মডেল থানাধীন ছয়ানী ইউপিস্থ ২নং ওয়ার্ডের অন্তুর্গ্ত টাইলস্ ব্যবসায়ী আবুল কাশেমের বাড়ির সামনে উপস্থিত হইয়া প্রায় ৬০০/৭০০ জন স্থানীয় উত্তেজিত জনতার হেফাজত হইতে গণধোলাইয়ের স্বীকার ঘটনায় জড়িত ০৩ জনকে গুরুত্বর রক্তাক্ত আহত অব্স্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রেরণ করে।

গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ৮:৩০ মিনিটের সময় নি*হত ইয়াছিন আরাফাত শাকিল হ*ত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের নিমিত্তে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালনাকালে বেগমগঞ্জ মডেল থানাধীন ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর সাকিনের গঙ্গাবর বাজারস্থ সামছুল হক গংদের একটি পরিত্যক্ত ডোবার দক্ষিণ-পশ্চিম পাড়ের ঝোপঝারের মধ্য হইতে ০১(এক)টি সে.মি অটোমেটিক পিস্তল (বডির উভয় পাশে স্টার মার্ক্ খোদাই করা আছে, অস্ত্রটির ব্যারেলে মেইড ইন লেখাটির ঘষামাজা করা, হ্যামার, ট্রিগার ও ফায়ারিং পিন সচল, পিস্তলের গায়ে একটি খালি ম্যাগাজিন সংযুক্ত আছে) উদ্ধার করতঃ বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

ইহাছাড়াও গত ২৮ এপ্রিল তৎক্ষনাৎ র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থল এলাকা হইতে ০১(এক) রাউন্ড তাজা গু*লি ও ০১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ইয়াছিন আরাফাত শাকিল হ*ত্যাকান্ডে উক্ত পি*স্তল ও গু*লি ব্যবহার করা হইয়াছে বলিয়া সাক্ষ্য প্রমান পাওয়া গিয়াছে।

নি*হত শাকিলের পরিবারের পক্ষ থেকে এজাহার প্রাপ্তী সাপেক্ষে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে প্রশাসন।

প্রিন্ট করুন