মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ (২১) নামে একজন শ্রমিকের ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে ম*রদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছে লা*শ উদ্ধার করে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব আল হাসান জানান, নি*হত হাসান শেখ মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের বাসিন্দা রাসেল শেখের ছেলে। তিনি পেশাদার ভ্যান চালক ছিলেন। ম*রদেহের মুখমণ্ডলে কসটেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।
মোরেলগঞ্জ থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হাসান শেখ পরিকল্পিত হ*ত্যাকাণ্ডের শিকার হয়েছেন।